২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানা শাখা।
স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানা আমীর ও মহানগরী মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর সুলতান আহমেদ, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহ, মো. মনির হোসেন, হামিদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির ঘটনা স্মরণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।