1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম - মান্নান প্রেস টিভি মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
তোমরা হবে স্বপ্নের রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াবে বিশ্বময়। এই স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে এইচএসসি/আলিম এবং সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। শনিবার ৭ নভেম্বর সকালে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আহমদ উল্লাহ।

উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লাকসাম গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের অধ্যক্ষ আবু তাহের, শাহাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, উন্নয়ন ফোরামের উপদেষ্টা আবদুল খালেক মোল্লা, মনোহরগঞ্জ ফাযিল মাদরাসার অধ্যক্ষ জিন্নত আলী।
উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, সহসভাপতি এসএম মুনসুর, আশ্রাফুজ্জামান মোল্লা, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, এবারের এইচএসসি/আলিম পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্য অনেকাংশে দায়ী হচ্ছে অভিভাবকরা। সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে সেদিকে অভিভাবকদের খেয়াল নেই। সন্তান কলেজে যাচ্ছে কিনা, পড়ার টেবিলে পড়ছে কিনা এসব বিষয়েও অনেক অভিভাবক উদাসীন। এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে আমাদের আগামী প্রজন্ম। তারা আরো বলেন আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলে হবেনা, নীতি নৈতিকতা, মানবিকতার পাশাপাশি দেশপ্রেমিক হতে হবে তোমাদের।

অনুষ্ঠানে মনোহরগঞ্জ, লাকসাম উপজেলার বিভিন্ন কলেজ, মাদরাসা থেকে এইচএসসি/ আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এসময় বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এই ছিলো এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD