1. admin@mannanpresstv.com : admin :
লাকসামে সুরক্ষা সিটি ও হাসপাতাল ঘিরে বিনিয়োগকারীদের বিক্ষোভ, অফিসের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনকারীরা - মান্নান প্রেস টিভি লাকসামে সুরক্ষা সিটি ও হাসপাতাল ঘিরে বিনিয়োগকারীদের বিক্ষোভ, অফিসের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনকারীরা - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

লাকসামে সুরক্ষা সিটি ও হাসপাতাল ঘিরে বিনিয়োগকারীদের বিক্ষোভ, অফিসের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনকারীরা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে সুরক্ষা সিটি ও হাসপাতাল লিমিটেডের বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে। লভ্যাংশ প্রদান ও বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি, বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ নভেম্বর) লাকসাম পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীদের একাংশ।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা সুরক্ষা হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় তারা অভিযোগ করেন, লাকসাম শিল্প পার্ক লিমিটেড, সুরক্ষা সিটি ও সুরক্ষা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টো বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের দাবি, একাধিকবার লভ্যাংশ প্রদানের তারিখ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তা পরিশোধ করা হয়নি।

বিনিয়োগকারীদের আরও অভিযোগ, প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর ১৭ বছর পেরিয়ে গেলেও কোনো পরিচালনা কমিটি গঠন করা হয়নি। বরং ব্যবস্থাপনা পরিচালক এককভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ পরিস্থিতিতে দ্রুত লভ্যাংশের হিসাব প্রকাশ এবং বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

একপর্যায়ে বিক্ষোভকারীরা সুরক্ষা প্রতিষ্ঠানের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের নিয়ন্ত্রণ নেন। তারা ঘোষণা দেন, আগামী সোমবার পর্যন্ত লভ্যাংশ পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা করবেন। এর মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এদিকে, গতকাল ফেসবুক লাইভে মো. আসাদুজ্জামান ভুট্টো জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বিদেশে অবস্থান করায় নির্ধারিত লভ্যাংশ বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর দুই দিন আগে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণের ঘোষণা দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, ঘটনার পর মো. আসাদুজ্জামান ভুট্টো জানান, সুরক্ষা সিটি ও হাসপাতালে তালা কেটে বা ভেঙে ভেতরে প্রবেশের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাকসাম থানা ও আদালতে মামলা করবেন তিনি।

এ ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সমস্যার সমাধান এবং বিনিয়োগকারীদের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD