আমি চাই প্রেমের উপন্যাস হতে
যে উপন্যাসের প্রতিটি পৃষ্ঠায় থাকবে
তোমার জন্য উত্তেজনা, আদিমতা
তুমি অন্তর্দৃষ্টি দিয়ে অন্বেষণ করবে তার রহস্য।
আমি একটা প্রেমময় কবিতা হতে চাই,
যাকে স্পর্শ করতেই
মাদকতায় আচ্ছন্ন হয়ে নেশায় বুদ হবে,
যার প্রতিটি অক্ষরে থাকবে প্রেম গাঁথা,
যা পাঠ করতে তৃষ্ণায় মুখর থাকবে।
আমি স্বচ্ছ পদ্ম পুকুর হতে চাই
যার অতলে ডুবে যেতে ইচ্ছে করবে বারবার,
প্রশান্তির পরশ ছড়াবে তণু মনে।
আমি সন্ধ্যার মাধবী লতা হতে চাই না
চাই না হতে উপন্যাসের শেষ পৃষ্ঠা,
আমি মহাকাব্য হতে চাই,
যাকে আত্মস্থ করার ইচ্ছে আমৃত্যু।
যার রুপ, রস, গন্ধের আকন্ঠ মুগ্ধতায় ডুবে
তৃপ্তির ঢেঁকুর তুলবে মুখে।