কবি মোহাম্মদ মোমেন মিয়া এর কবিতা // ধরনী
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৩ আগস্ট, ২০২২
-
২২৫
Time View
তুমি গ্রীষ্ম তুমি বর্ষা
তুমি হেমন্ত তুমি শীত,
নানান রূপে কতো ভাবে
গেয়ে যাও ঝংকারি গীত।
তুমি শরৎ তুমি বসন্ত
রূপের নাই অনন্ত,
সময়ে সময়ে ছড়িয়ে দাও
তোমার সুরের ছন্দ।
গ্রীষ্মে দুরন্ত বালিকা তুমি
চলো হয়ে বৃষ্টি ঝড়,
আকাশ বাতাস কাঁপিয়ে দাও
ধ্বংস হয় বাড়ি ঘর।
বর্ষায় কালো মেঘে ঢাকো
ঝড়াও হরেক বৃষ্টি,
পানিতে ডোবাও নদী নালা
জলে কাড়ে দৃষ্টি।
শরৎকালে কাঁশফুলের শোভা
হেমন্তে হালকা কুয়াসা,
চারদিকে ফুলে ফলে ভরে
মিটাও সকল আশা।
তোমার রূপের নাইতো শেষ
সবুজ শ্যামল বসুন্ধরা,
এক মুখরায় সাজিয়েছো
কতো শতো অন্তরা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category