মনোহরগঞ্জ উপজেলার ৯নং উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা গতকাল স্থানীয় মুন্সিরহাট মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের উন্নয়ন সমন্বয়কারী মোঃ কামাল হোসেন,উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম মজুমদারের পরিচালনায় অতিথি ছিলেন-মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মৌলভী আবদুল মন্নান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডার,আবুল বশার,দপ্তর সম্পাদক শহিদুল উল্লাহ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুল আলম, আওয়ামীলীগ নেতা আবু নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
