1. admin@mannanpresstv.com : admin :
রাজধানীর পান্থপথে ছয় তলা থেকে পড়ে নারীর মৃত্যু - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রাজধানীর পান্থপথে ছয় তলা থেকে পড়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

রাজধানীর পান্থপথে একটি ভবনের ছয় তলা থেকে পড়ে এক নারী মারা গেছেন। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

কলাবাগান থানার পুলিশ জানায়, পান্থছায়া কমপ্লেক্সের একটি ভবনের ছয়তলায় ওই নারী তার ছেলে এবং গৃহপরিচারিকাকে নিয়ে বসবাস করতেন। রাতে ছয়তলা থেকে কিছু একটা পড়ার শব্দ পান ভবনের নিরাপত্তা কর্মীরা। খোঁজ নিয়ে তারা সেই নারীকে পড়ে থাকতে দেখেন। তখন বাসায় খোঁজ নেয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ওই নারী নিজের ঘরের দরজা বন্ধ করে জানালার গ্রিল খুলে বাইরে বের হতে গিয়ে নিচে পড়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD