তোমাকে ভালবাসি বলে-ই হয়ত,
সকালের রোদ এতটা সোনালী।
গভীর অন্ধকারে নক্ষত্রের আলো দেখায় দূরের নীলিমা
সবুজে অরণ্যে বন্ধুত্বের মাখামাখি
সমুদ্র স্রোত আর চাঁদের অভিকর্ষ টান
প্রেমিক চিত্তে ঘটে আবেগের জলোচ্ছ্বাস
ঘূর্ণির ঘূর্ণন জলে ঝড়ময় উচ্ছ্বাস।
মাটির গভীরে লাভার দহনে
বেরিয়ে আসে আগ্নেয় স্রোতের, প্রজ্জ্বলন আশ্বাস
ভালবাসলে যতটা দহন হয়
অতটা তপ্ত নয় সূর্যের যৌবনকাল।
তোমাকে ভালবাসি বলে-ই হয়ত
কষ্টের বালিশগুলো সহিষ্ণুতার পরশে
ঘুমের যত্নে ডেকে আনে খোয়াবি বিছানা
লেখনির গতিময় তরল স্রোতে জেগে উঠে
প্রেমস্পন্দীত ঢেউয়ের বিনীত আকুতি
অজস্র ফুলের ঝরে পরা কষ্ট লাঘবে
দলবাঁধা কুঁড়ির অপেক্ষা।
কোমাকে ভালোবাসি বলে-ই আজ
আনন্দ পংতিতে সাঁজে কবিতার বর্ণমালা।
তোমাকে ভালবাসি বলে -ই হয়ত
অকারণ অসভ্যতায় জাগে না কোন যুবকের
দগ্ধিত কামনার ইচ্ছে
চাঁদের ভাষায় মোহাবিষ্ট হয়ে
বাড়তি সুখের প্রচেষ্টা হয়েছে রহিত।
সভ্যতার ব্যাকরণে কমতি ঘটেনি কোন
শিষ্টাচারের জৌলুশ
তোমাকে ভালবাসি বলে-ই হয়ত
এত শৃঙ্খল আচরণে।
২৬/০১/২০২৪
ঢাকা, বাংলাদেশ।