স্বপ্নপরি –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
-
১৪৪
Time View
বেলুন নিবে রঙিন বেলুন
একটি কিনে নাও,
বেলুন বিচে খাবার কিনব
আহার খেতে দাও।
পেটটা ভরলে অনেক খুশি
আর কিছু না চাই,
রাস্তার মোড়ে বাজার ঘাটে
বেলুন বিচি তাই।
বেলুন পেলে করবে মজা
খেলবে ওঁরা রোজ,
ওদের মজায় পাবো টাকা
হবে দারুণ ভোজ।
আরাম আয়েশ করছে ওঁরা
লেখা পড়ায় বেশ,
ভালো মানুষ ক্যামনে হইবো
আশা মোদের শেষ!
লেখা পড়ার স্বপ্ন মোদের
অলীক স্বপ্ন আজ,
ভোজন আশে ভীষণ চিন্তা
সুখ কপালে ভাঁজ।
পেটের ক্ষুধা নিবারণে
আছে ভীষণ ভয়!
কেমন করে পেটটা ভরবে
মনটা শুধু কয়।
তাইতো মোরা বেলুন বেচি
খেতে পারবো ভাত!
সব খানেতে বাড়ি মোদের
যেথায় হবে রাত।
Please Share This Post in Your Social Media
More News Of This Category