1. admin@mannanpresstv.com : admin :
ভালো লাগে মেঘ বৃষ্টি - নীতুল ইয়াছমিন - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ভালো লাগে মেঘ বৃষ্টি — নীতুল ইয়াছমিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২০১ Time View
আকাশের বুকে জমেছিল যে মেঘের ঘনঘটা –
হাওয়ার সংমিশ্রণে তা রং বদলায়,
চোখের পলকে রং পরিবর্তন হয় ভিন্ন রূপে –
মায়া জন্মে যায় মেঘের সারিবদ্ধতা দেখে –
পরিতৃপ্ততা মিলে এতোটাই মিলেমিশে থাকে!
কতোইনা ছোটাছুটি জল বলে কথা কোনো ক্লান্তি নেই- কখনো মেঘ কখনো বৃষ্টি কতো রূপে হয়েছে তা সৃষ্টি!
মাটির বুকে জলাশয় নীল থেকে বৃষ্টি হয়ে ঝরে –
মানুষের মন আকাশে যখন কালো মেঘ জমে-
বুকের পাঁজরভাঙা কষ্ট হলে অশ্রু হয়ে ঝরে!
সেও তো বৃষ্টি হুম নোনা জলের বৃষ্টি।
কখনো কখনো সুখ পরিতৃপ্ততার কারণে নয়নে বারি ঝরে-
প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত ভীষণ বিচিত্র!
মনের চিত্রালয়টি অনেকটা আকাশের মতো পরিবর্তনশীল- কখনো মেঘ কখনো চকচকে অর্ক খেলা করে।
আজ বেশ সময় নিয়ে বৃষ্টি ঝরেছে ধূসর মেঘ কেটে গেছে।
কচুরিপানা নতুন জলের স্পর্শে ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে
কদম,কৃষ্ণচূড়া বৃষ্টি জলের আলিঙ্গনে ক্লান্তি নিংড়ে নিচ্ছে। প্রকৃতির প্রেমে মুগ্ধ! জলের স্পর্শে মম মনে কমল –
অনুভূতি! এ এক দারুণ প্রণয়ের সৃষ্টি।
সময় সন্ধ্যা ৭ টা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD