বৃষ্টি ভেজা এই গোধুলী বেলায়–
মৃদুমন্দ বাতাসে, একবার বলে দেখোইনা ভালোবাসি।
একবার ছুঁয়ে দিয়ে যাওনা প্রজাপতির রঙে
ভীষণ প্রেমের মাতামাতি ।
একবার না হয় একগুচ্ছ কবিতার পাতায় সাজাও
মুখোমুখি বসে হারিয়ে যাওয়ার গল্প ।
অনুভূতির মায়াজালে চলো এবার হারাই
ভেসে যাই দূর সীমানায় সময় যে খুব অল্প।
জীবনের হাসি, কান্না, মায়ায় সাগরে
ডুবে যাক না অনন্ত প্রেমের স্বপ্ন গাঁথা।
কল্পনার অবগাহনে ভেসে যাক না হয়
দুটি মনের না বলা কথা।
এই মিষ্টি হাওয়া ,খুব কাছে পাওয়া
থাকুক না হয় মিশে মনের মধুরিমায়।
আরো কিছুক্ষণ না হয় দেখবো তোমায়
রাখবো হৃদয়ের চিলেকোঠায় ।
তাং-২২-০৭-২০২৬
ঢাকা বনশ্রী