তোমার চলে যাওয়া টা শেষ যাওয়া নয়,
যেদিন মনের স্বর্গ উলটপালট হবে,
যেদিন নতুন সমাধি পূর্ণ হবে
সেদিন তোমার চলে যাওয়া টা পূর্ণতা পাবে।
চলে যাওয়া মানে অভিন্ন আত্মা নয় ।
চলে যাওয়া মানে, থেকে যাওয়া জ্বলন্ত
হৃদয় বেরি হয়ে।
কি করে আমাকে ভুলে যাবে ?
আমার শূন্যতা, কোনও সমুদ্র এসে পূর্ণ করতে পারবে না ।
বলবে কেউ, হৃদয় ছায়ায় বসো
আদরের পরশে দুঃখ গুলো মুছো !
আমার আদর মায়ায় তোমার বাস
অথচ তুমি এখন অন্যের দাস ।
তোমার চলে যাওয়া টা শেষ যাওয়া নয়
তুমি আছো আমার হৃদয়ে বুনে
সারাক্ষণ আসো একাকী মনে ।