তুমি প্রতিদিনই আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাও,
আর মিটিমিটি হেসে, লুকিয়ে লুকিয়ে তাকাও আমার দিকে।
আসলে তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি।
তোমার চোখ বলে—
তুমি আমাকে ভীষণ ভালোবাসো।
কিন্তু তোমার আচরণে
আমি বারবার হতাশ হয়ে যাই।
জানো প্রিয়া,
মাঝে মাঝে উদাস হয়ে শুধু তোমার কথাই ভাবি।
তখন সবাই আমাকে পাগল বলে।
কিন্তু সেই “পাগল” কথাটাই
আমার কাছে অনেক, অনেক ভালো লাগে।
কারণ তখন মনেপ্রাণে
আমি শুধু তোমাকেই অনুভব করি,
তোমাকেই ভালোবাসি,
তোমাকেই ভালোবাসি।
আজ তুমি আমাকে বুঝতে পারোনি,
বুঝতে চেষ্টাও করোনি।
জানো প্রিয়া,
মাঝে মাঝে গভীর রাতে
স্বপ্নে তোমাকে দেখে
চিৎকার দিয়ে জেগে উঠি,
তারপর তোমাকেই খুঁজি।
তবে মনে রেখো,
আমার বিশ্বাস—
একদিন তুমিও আমাকে খুঁজবে।
সেদিন আমার ঠিকানায়
হয়তো আমি আর থাকব না।
সেদিন অনুশোচনা করেও
কোনো লাভ হবে না।
আমি চলে যাব
অনেক দূরে,
তোমার সীমানারও বাইরে।
তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৩