1. admin@mannanpresstv.com : admin :
আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূসআজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূসআজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আজ শনিবার রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন আবু সাঈদ। গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এই শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়। তার মৃত্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় পৌঁছানোর পর প্রথম বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করে বলেন, ‘তিনি বাংলাদেশের সবার হৃদয়ে থাকবেন চিরকাল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD