রাজ্যের রানী রাজ ভবনে
ময়ূর পঙ্খি পোষে,
ঝাপটে মেরে ময়ূর ডানায়
সাপের মত ফোঁসে।
রাজ ভবনে ময়ূর পোষে
দিলো তাকে দানা,
রাজ্যের রানীর হুকুম পেয়ে
দিচ্ছে প্রজার হানা।
ভাতের দানা পেয়ে ময়ূর
আসছে ওঁরা তেড়ে,
রাজ্যের রানীর হুকুম পেয়ে
ফেলছে প্রজা মেরে।
প্রজার ধনে ময়ূর পোষে
রাখছে টিকে গদি,
কে ঠেকাবে রাজ্যের রানীর
ময়ূর থাকে যদি।
ময়ূর গুলো পোষ মেনেছে
ভাতের দানা পেয়ে,
প্রজার মরণ দেখছে রানী
খুশির ছলে চেয়ে।