জীবনের বিবর্তন –জিএম জামাল
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
-
১৫০
Time View
আজ হারিয়ে গেল কই,
সময়ের কি নির্মমতা
আমি অবাক চেয়ে রই।
দেখতে গেলে চশমা লাগে
আজ হাটতে গেলে লাঠি ,
উজান চলা দেহখানি
বয়সের ভারে ভাটি।
নেই যে আজ রূপের বড়াই
আজ চামড়ায় পড়েছে ভাজ,
কোথায় আজকে বাহাদুরি
আজকে নেই যে আগের সাজ।
নদীর আছে জোয়ার ভাটা
মানুষের জীবনে তাই,
আমার জীবনে কেমন ভাটা
যার শুরু আছে শেষ নাই।
পূন্যের খাতা শূন্য আমার
আজ পাপের পাতা ভারী,
কেমন করে থাকবো একা
কাল অন্যের গড়া বাড়ী।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category