একতার সুঁই –শামীমা নাসরীন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
-
১৩৬
Time View
তুই কেরে হে অধম পাপী!
নারীর গর্ভে জন্মেছিলি
গেছিস ভুলে? অপরাধী!
নারীর পায়ে দিয়ে বেড়ি
কি ভেবেছিস?একলা খাবি?
বাজে ভাষায় গালি দিয়ে
বারে বারে পার তুই পাবি!
কক্ষনো নয়! কক্ষনো নয়!
সব নারী আজ প্রতিবাদী,
চামড়া ছিলে নুন লাগাবে
হবে না যে বিয়ে-শাদী।
নারী হলো মায়ের জাতি
সসম্মানে দিবি সালাম,
নিজেও তবে সম্মান পাবি
বিধর্মীও করবে প্রণাম।
অকপটে ক্ষমা চেয়ে
পাপমুক্ত কর নিজেরে তুই,
তোরে দেখে শিখুক সমাজ
নারী ঐক্য , একতার সুঁই।
Please Share This Post in Your Social Media
More News Of This Category