গ্রামের শিশুকাল — জিএম জামাল
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
-
১২৮
Time View
খেলার কথা বলি
জায়গা ছিল গাছের তলে
নয়তো কোন গলি।
সুপারি খোলা গাড়ি ছিল
কলাপাতার থালা
টাকা ছিল কাঁঠাল পাতা
শাপলা গলার মালা।
কাপড় দিয়ে তৈরি পুতুল
কাদায় বানানো ঘর
খেলার ছলে খেলেছি কত
সেজেছি বধুবর।
বৃষ্টি এলে কচুর পাতা
ছিল মাথার ছাতা
জাম্বুরা দিয়ে বল খেলতাম
আজকে স্মৃতির পাতা।
ফিরে যেতে ছোট্টবেলায়
মন করে আনচান
সাধ্য যে আর নেই কারো
জীবন ভাটির টান।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category