পালাও কি করে –মুক্তা পারভীন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
-
১৬৬
Time View
মাথায় দিয়ে টায়রা
নাচো তা ধিনা ধিন
টুপ কইরা ঢুকে গেলেই
আসবে না সুদিন।
আমরা সবাই বসে আছি
রেডি আয়না ঘর
আর কতোদিন থাকবে দূরে
মোদেরকে করে পর।
তোমার চেলা তোমার পেলা
লাফায় বড্ড বেশি
আমরাও কিন্তু বীরের জাতি
মানুষ বাংলাদেশী।
ইঁদুরের কল পাতা আছে
ধরবো খপ করে
তখন দেখবো বাপের বেটি
পালাও কি করে?
লাখো শহীদের রক্তে কেনা
এই বাংলার মাটি
মাটি সে তো নয়কো যেন
সোনার চেয়ে খাঁটি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category