1. admin@mannanpresstv.com : admin :
তরুণ মাঝি -আব্দুস সাত্তার সুমন  - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

তরুণ মাঝি –আব্দুস সাত্তার সুমন 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View
আমরা কজন তরুণ মাঝি
ধরেছি স্বপ্নের হাল,
অত্যাচারের শিকল ভেঙে
উড়াবো নতুন পাল।
নবীন প্রবীণ পাশে আছে
আমরা নইকো অবুঝ!
রক্ত ভেজা দেশটাকে আজ
করবো মোরা সবুজ।
নতুন করে বাংলা সাজাই
বীজতলাকে আবার,
অনাহারের মুখে যেন
তুলে দিব খাবার।
তিলে তিলে ধৈর্য নিয়ে
নতুন দেশটি গড়ি,
স্বৈরাচারের পতন করে
শক্ত লাগাম ধরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD