তুমি আমি যুগলবদ্ধ প্রীতির বন্ধনে
শ্রাবণ হাওয়ায় দোদুল দুলেছি
দখিনা সমীরণে।
দিবস ও রজনী খুঁজে ফিরি একূল ওকূল
হৃদয় হরিণী গীত গেয়ে যাই পরান- আকুল।
আমরা দুজনে চলতি পথের সঙ্গী
একই বৃন্তে পরাগ মাখি ওগো চঞ্চলা হরিণী।
প্রভাতপাখির গানে রবির আলোয়
শিশির-ঝরানো ঘাসে
একই মায়ায় বেঁধেছি যে ডোর
স্বপ্ন দেখেছি আশে।
কামিনী ফুলের সুবাস মেখেছি
গন্ধে হয়েছি ব্যাকুল
দিবসও যামিনী কেটেছে এমনি
পড়েছি চাঁপার দুল।
নিঝুম রাতে জোছনা মেখেছি গায়
চন্দ্রদ্বীপে স্নান করেছি —
বাসন্তী রং শাড়ির ভাঁজে ;
আলতা রাঙা পায়।
ভরা যৌবন উতলা নয়ন কাটে না এ বরষায়
চালতা ফুলের পরাগ ফুটেছে ষোড়শীর খোঁপায়।
মেঘ গুড় গুড় বর্ষা রানীর সজল করুণ ধায়
কদম কেয়ার গন্ধ ছড়ায় বর্ষা রাঙা পায়।