বিদ্যা সুখের ছায়া –মোঃ সৈয়দুল ইসলাম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
-
১৭৭
Time View
বিদ্যা ছাড়া এই ভুবনে
চলা ভীষণ দায়,
অন্ধকারে জীবন ঢাকে
পথ খুঁজে না পায়।
বিদ্যা ভাসে দুখ সাগরে
সুখের ছায়া হয়ে,
টাকা সম্পদ সব ক্ষয়ে যায়
বিদ্যা যে যায় রয়ে।
বিদ্যা হলো অমূল্য ধন
বুঝতে যেজন পারে,
সফলতার চাবিকাঠি
ঘিরে রাখে তারে।
বিদ্যা লাভের আশায় চলো
পাঠশালাতে যাই,
বিদ্যা নামের ফুলঝুরিতে
জীবনটা সাজাই।
Please Share This Post in Your Social Media
More News Of This Category