শীতের দাওয়াত –আমিনা খাতুন দিপা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
-
১৭২
Time View
ছোট্ট আমার বাড়ি,
রাস্তা ধরে দেখতে পাবে
খেজুর গাছের সারি।
শীতের ভোরে ভরা থাকে
খেজুর রসের হাঁড়ি,
শহর ছেড়ে যাবো গ্রামে
দিয়ে টমটম গাড়ি।
প্রভাত সূর্য বড়ই আলসে
শীতের চাদর পরে,
আগুন জ্বেলে তাপ পোহাবো
মনটি রয়না ঘরে।
শিশির ভেজা দূর্বা ঘাসের
শিশির মাখি গালে,
বৃষ্টির মতোই শিশির ফোঁটা
পড়ে টিনের চালে।
আমার মায়ের হাতের পিঠা
গরম ভাপা পুলি,
চুলার পাশে বসে খাবো
ঠান্ডা যাবো ভুলি।
খেজুর রসের ক্ষীরের গন্ধে
ঘুরে কতো অলি,
নতুন বৌয়ের নায়র আসবে
ফেলে পথের গলি।
পিঠা পুলি খেজুর রসও
সরষে গাঁদা ফুল,
এই দাওয়াতে এসো সবাই
করোনাকো ভুল।
শীতের মজা পেতে যদি
তোমরা সবে চাও,
পৌষ পার্বণে আমার বাড়ি
একবার ঘুরে যাও।
২২/১২/২১
Please Share This Post in Your Social Media
More News Of This Category