কবর–জিএম জামাল
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
-
১৩৪
Time View
দেখেছি আরো শান,
দেখি নাই কবরের আজাব
বিশ্বাসের নাম ঈমান।
নিত্য ডাকে কবরখানা
আহ্ সত্তুর বার করে,
পূন্য ছাড়া কেমন করে
থাকবে মাটির ঘরে।
কবর চিনে না আপন পর
মানে না পরিচয়,
সবাই জানি কেউ বুঝিনা
কবর কত নির্দয়।
দীনের কাজে ব্যস্ত সবাই
দীনকে করি হেলা,
হিসেব করে দেখি যখন
তখন বিদায় বেলা।
নিশ্চিত মরণ জেনে মানুষ
ভোলে অবলীলায়,
প্রস্তুতি থাকে না বলেই
ভাবে হঠাৎ বিদায়।
কবরের দিকে তাকালে
দুর্বল হয়ে যায় মন,
সবকিছুই বৃথা মনে হয়
জীবনের প্রয়োজন।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category