1. admin@mannanpresstv.com : admin :
আমার প্রিয়া  - সৈয়দ ইসমাইল হোসেন জনি - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

আমার প্রিয়া  — সৈয়দ ইসমাইল হোসেন জনি

প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ Time View
মুগ্ধ হলাম তোমায় দেখে
একি অরূপ রূপের সুধা ?
ভালবাসার আবীর মেখে
মনে আমার জাগলো ক্ষুধা ।
ডাগর ডাগর আঁখিদুটি
হৃদয় মাঝে লাগলো দোলা ,
গোলাপ হয়ে রইলো ফুটি
এই জীবনে যাবেনা ভোলা ।
তোমার দেহের ভাঁজে ভাঁজে
রূপের সুধা দ্বীপ্তি ছড়ায় ,
বলতে তোমায় মরি লাজে
আছি আমি প্রেমের খরায় ।
আসবে আমার বাহুডোরে
অবুঝ মনে ভাবছি আমি ,
তোমার জন্য হৃদয় পোড়ে
জানেন আমার অন্তর্যামী ।
উজাড় করে বাসবো ভালো
রাখবো তোমায় বুকে ধরে ,
তুমি আঁধার ঘরের আলো
নিও আমায় আপন করে ।
আমার আশা পূরণ হবে
বধুর বেশে থাকলে পাশে ,
বলো না তুমি আসবে কবে
তোমার প্রেমে হৃদয় হাসে ।
দিশেহারা হলাম তোমার
অপরূপ রূপের ছ’টায় ,
ভয় নাই বুলেট বোমার
প্রেমের কথা বিশ্বে রটায় ।
তোমার বুকে রাখবো মাথা
হারিয়ে যাবো রূপ সাগরে ,
যে-ই যা বলে বলুক যা-তা
ডরায় না রসিক নাগরে ।
তোমায় আমি খুঁজে পেলাম
হঠাত করে পথের মাঝে ,
মায়ার জালে ফেঁসে গেলাম
প্রেমের সুর হৃদয়ে বাজে ।
নিলে আমার হৃদয় কেড়ে
ভাবছি আমি তোমায় নিয়া ,
যেওনা তুমি আমায় ছেড়ে
তুমি কেবল আমার প্রিয়া ।
রচনাকালঃ ১৭/০৮/২০২২ ইং বুধবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD