আমি তোমার কাছে আমার জন্য একটু সময় চাই,
দিন শেষে যখন ক্লান্ত হয়ে ঘুমাতে যাবো ঠিক ঐ সময়
তোমার কাছথেকে একটা মুঠোফোনের কল চাই।
দূর বহু দূর থেকে যখন তোমার কন্ঠে আওয়াজ আমার কানে পৌঁছেবে
ঠিক তখন – ই আমার সারাদিনের ক্লান্তি কেটে যাবে,
যদিও আমি তোমার চোখের আড়ালে
তবুও তোমার ভালোবাসায় আমি ডুবে যেতে চাই।
তোমার ভালোবাসা আমায় নতুন করে আর একটা দিনের স্বপ্ন দেখায়,
তোমার সাথে কথা বলাই মানে পৃথিবীর সব সুখ হাতে পাওয়া,
যে সুখ নতুন করে আমার বেঁচে থাকার প্রেরণা জোগায়।
ইচ্ছে করে শত বছর বেঁচে থাকি আমি শুধুই তোমার জন্য,
অপেক্ষা করি যুগের পর যুগ,
ভুলে যাই সকল মান অভিমান আছে যত অভিযোগ
তার জন্য-ই হয় তো একটু সময় চাওয়া তোমার কাছে।
যদি আমি কখনো চলে যাই
আমায় যদি মনে পরে তবে একটা কাব্য লিখিও
এই ঝরা শেফালী কে নিয়ে,
তবে খুঁজোনা কখনো আমায় তুমি
শিশির ভেজা অশ্রুপাতে।