1. admin@mannanpresstv.com : admin :
পাহাড়ের বুকে জমা রাখা কষ্টগুলো -শাহনাজ পারভীন মিতা - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

পাহাড়ের বুকে জমা রাখা কষ্টগুলো –শাহনাজ পারভীন মিতা

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৮ Time View
পাহাড়ে গিয়েছিলাম আমি
মেঘেদের কাছে মন খারাপের গল্প বলতে ,
উড়ে এলো মেঘেরদল
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হতে
জড়িয়ে ছুঁয়ে বসে রইলো ।
আমার গল্পগুলো শুনতে শুনতে
আমার কান্নার সাথে সেও কাঁদলো ।
তারপর বললো দূর বোকা মেয়ে!
কষ্টে বাঁচতে নেই ,
পাহাড়ের কাছে কষ্টগুলো জমা রাখ
দেখবি সকালে পাহাড়ের বুক চিরে
যখন সূর্য উঠবে ,তোর কষ্টগুলো হেসে উঠবে ।
তোর দুচোখে তখন প্রেম নেচে উঠবে
নীল পাহাড়ের বুকে সবুজ বৃক্ষে
সেখানে উড়ে আসবে হাজার প্রজাপতি।
ফিরে যাচ্ছি আমি কষ্টগুলো পাহাড়ের
কাছে জমা রেখে
সাথে নিয়ে গেলাম কিছু বৃষ্টি মেঘ ।
কখনো উড়ে পাহাড়ের বুকে আসবো
কষ্টগুলো কেমন আছে দেখতে,
কষ্টগুলোকে যে বড় ভালোবাসি আমি ।
যেখান বসে আছে শৈশব কৈশোরের
সেই কালো চোখের কালো মেয়েটি
যে স্বপ্ন দেখেছিলো একদিন ,সুখের স্বপ্ন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD