1. admin@mannanpresstv.com : admin :
একটি নিরাপদ পৃথিবী চাই -শেফালী হোসেন - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

একটি নিরাপদ পৃথিবী চাই –শেফালী হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ Time View
বাঁচতে চাই একটি নিরাপদ পৃথিবীতে—
যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়,
থাকতে চাই না আর চার দেয়ালের চিলি-কোঠায়।
স্বপ্নের সিঁড়ি বেয়ে যে পথ পেরিয়ে এসেছি এতদূর,
তবু কেন এই অবেলায়
পুরনো ছবির ফ্রেমে বন্দী হয়ে থাকি?
এ কি তবে ভালো থাকা?
প্রতিনিয়ত রুদ্ধ নিঃশ্বাসে
পিছনে ছুটে অজানা ভয়,
দিকহারা নীড়হারা পাখিদের মাঝে
একটুখানি নিঃশ্বাস নেওয়ার তৃষ্ণা জাগে।
আর থাকতে চাই না
ভয়ের শীতল স্রোতে গুটিয়ে থাকা পায়ে পায়ে—
আমি তো মুক্ত আকাশের এক চঞ্চলা পাখি,
আমার কি শোভা পায় গুটিয়ে বসে থাকা?
আমি উড়তে ভালোবাসি কৃষ্ণচূড়ার ডালে ডালে,
ভালোবাসি বৈকালিক সুরের রাগিণী,
ভালো লাগে দক্ষিণের মাতাল হাওয়া
যা বুলিয়ে যায় পলাশের গায়ে।
আমি ফিরে পেতে চাই সেই দিন—
যেখানে হৃদয়-কাননে ফুটবে মিলনের অভিলাষ,
যেখানে মেঘ-বরফের খেলা চলবে সারাবেলা,
আর সাঁঝের বেলায় লেবু ফুলের ফাঁকে ফাঁকে
আলো জ্বালাবে জোনাকি দল।
আমি মুগ্ধ নয়নে চেয়ে থাকব আনমনে।
জীবনের আঁকাবাঁকা পথে
খেয়েছি অনেক হোঁচট,
তাই বলে কি থেমে যাব আমি?
না!
চলতে হবে বহুদূর…
স্বপ্নের খোঁজে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD