1. admin@mannanpresstv.com : admin :
অহমিকা - রনী খাতুন - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

অহমিকা – রনী খাতুন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View
অহমিকা জীবনের পতনের মুল
কেউ তাকে মনে পুষে করো নাকো ভুল।
যতো বড়ো বিদ্যান-ই হও তমি ভবে
সবই তার নিস্ফল পিছু পড়ে রবে।
গুণীজন আকাশের উজ্জ্বল তারা
আপনারে লুকায়ে সে থাকে ঘুম পাড়া।
তবু তার নামখানি হিম বায়ে ভাসে
লোকে তাহা শুনিলেই শান্তিতে হাসে।
নির্বোধ বেয়াদব পেলে কিছু হাতে
অহমিকা বুকে ভরে রাখে দিন রাতে।
জ্ঞানী গুণী তুচ্ছ সব তার কাছে
ভদ্রের বেশ ধরে হেঁটে যায় পাছে।
ছোটো বড়ো বোধটুকু থাকে না’তো তার
সভ্যের ছলনাতে করে দিন পার।
মানে না সে অন্যেরও আছে বহু গুণ
আপনার শংসাতে করে দেয় খুন।
কেউ পড়ে থেকো নাকো আপনারে লয়ে
অপজ্ঞানে ডুবে তবে যেতে হবে ক্ষয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD