1. admin@mannanpresstv.com : admin :
আসল অপরাধী বা দায়ী কে ? আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

আসল অপরাধী বা দায়ী কে ? আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ Time View
আমরা দুই মাতাব্বর আছি একগ্রামে
দেখতে পারিনা শত্রু ভেবে একে অপরকে।
তৃতীয় একজন আছে আমাদের গ্রামে
যে কিনা দুর্বল আমাদের থেকে।
তাই তাকিয়ে থাকে সে আমাদের দিকে
কখন কে দেয় ডাক তাকে।
আমি এক মাতাব্বর অন্য মাতাব্বরকে জব্দ করতে
দিলাম ডাক প্রথমেই
ঐ তাকিয়ে থাকা তৃতীয়জনকে !
মহাখুশি আমি পেয়ে তাকে আমার সাথে
জব্দ করলাম সহজে অপর মাতাব্বরকে।
সেই মাতাব্বর দায়ী করলো তৃতীয়জনকে
তার জন্যই নাকি আমি জব্দ করতে পেরেছি ওকে!
বুঝে গেলো তৃতীয়জন
তার জন্যই সহজ হলো আমার পাওয়াটা
তাই নড়েচড়ে বসা শুরু করলো সে।
আমার হয়নি সহ্য ওটা দেখে
তাই একে-অপরের মাঝে হলো শুরু ভুল বুঝাবুঝি
দেখে এমনটা
আমার বিপরীতের মাতাব্বর বেশ খুশি তাতে।
সুযোগ খুঁজে তৃতীয়জনকে তার সংগে নিতে
সফল হলো সে একবার আমায় জব্দ করতে
বণিবণা না হওয়াতে তৃতীয়জন এলো আবার আমার সংগে।
ঐ মাতাব্বর ইতিমধ্যে পেলো খুঁজে চতৃুর্থ আরেকজনকে
তার সাথে গড়ে সখ্যতা
করলো পার বড় ইনিংস একটা
যেই ইনিংসে তৃতীয়জনের হলো ক্ষতি অনেক
যেতে হলো চলে তাকে একেবারেই আন্ডারগ্রাউন্ডে
পরক্ষণে ঐ মাতাব্বরের ক্রোধ এসে পড়লো আমার উপরে।
ক্রোধে ক্রোধে অন্ধ হয়ে ঐ মাতাব্বর গেলেন সীমা ছেড়ে
নিয়ে সাথে চতৃুর্থ সুবিধাভোগীকে !
যার পরিণতি করতে হয়েছে ভোগ অবশেষে তাকে
সেও এখন বলতে পারো আন্ডারগ্রাউন্ডে
এই সুযোগে তৃতীয়জন আসলো প্রকাশ্যে।
ধীরে ধীরে তৃতীয়জন দ্বন্দ্ব শুরু করলো আমার সাথে
সেই সুযোগে আন্ডারগ্রাউন্ডের মাতাব্বর
তলে তলে যোগাযোগ শুরু করলো তৃতীয় জনের সাথে।
বুঝতে আমি পারিনি তাহা
রাখছে যে ভাব তৃতীয়জন আমার সাথেও উপরে উপরে।
ঘটে যাওয়া দুই একটি ঘটনা ঘটলো এমন ভাবে
যাহা ঘুণাক্ষরেও আসেনি আমার কল্পনাতে !
তৃতীয়জনের সামর্থ্য যাহা আছে সবাই জানি
তাহার চাইতে বেশি সামর্থ্য দৃশ্যমান হলো যখন
বুঝতে আর রইলোনা বাকি
তৃতীয়জনের উত্থানে যে রয়েছে ভূমিকা
আন্ডারগ্রাউন্ডে থাকা মাতাব্বরের
যে আমাকে ভাবে বরাবর আমি তার প্রতিদ্বন্দ্বী।
এবার জাগলো আমার মনে প্রশ্ন
এমন পরিস্থিতির জন্য কে দায়ী বা অপরাধী
আমি নাকি আন্ডারগ্রাউন্ডের মাতাব্বর নাকি তৃতীয়জন ?
উত্তর আসে ঘুরেফিরে নানান সমীকরণে
এর জন্য তৃতীয়জন নয় কোনোভাবে দায়ী কিংবা অপরাধী
আসল অপরাধী কিংবা দায়ী আমরা দুজন !
যারা নিজেদেরকে মনে করি
একে-অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং শত্রু ।
তাই আজ তৃতীয়জন ঘাড়ের উপর ফেলছে নিঃশ্বাস
সেও হতে যাচ্ছে নতুন মাতাব্বর
দেখে দৃশ্যমান নতুন দৃশ্য
যাহা অনেকেই করতে শুরু করেছে এটা বিশ্বাস।
আমরা দুই মাতাব্বর আমলে নিচ্ছিনা এখনও
মনে করছি আমাদের মাতাব্বরি থাকবে বলবৎ
যদিও দৃশ্যমান ক্রমশ পড়ে যাচ্ছি আমরা
তৃতীয়জনের উত্থানে আমাদের অবস্থান হতে।
যাহা আছে স্বীকৃত
অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়
যে ক্ষতি করে চলেছি আমরা দুই মাতাব্বর দুজনের
যার জন্য দায়ী বা অপরাধী তৃতীয়জন নয়
দায়ী বা অপরাধী আমরা প্রথম দুই মাতাব্বর!।
———@——-@———-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD