এতে লুকিয়ে থাকে আলোর দিশারী,
বারবার চেষ্টায় সব পরিপক্ক হয়
হতাশায় করো না কভু আহাজারি।
আগুনে যতো পুড়বে লোহা
ততো দেওয়া যায় নতুন রুপ,
জীবনে যতো বেশী ভুল হয়
ততো পাবে সফলতার সুখ।
ভুল ছাড়া জ্ঞানের দরজা
খুলে না কখনো সহজে,
বীজ ফাটলেই অঙ্কুর ফোটে
অন্ধকারে মাটির আড়ালে।
পাখি যেমন উড়তে শেখে
ঝরে পড়া ডানার ভাঁজে,
তেমনি মানুষ ভুল করলেই
সাফল্যের শীর্ষে পৌঁছে।
তাই ভুল নিয়ে করো না তাচ্ছিল্য
ভুলের পরে জীবনে আসে সাফল্য,
ভুল করেই পৃথিবীতে মানবের আগমন
ভুল হবেই তাতে হতাশ করো না মন।।