সাম্প্রতিক
জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না: / ১৩৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

যে মানুষটি সহজে ৫০ কেজির এক বস্তা চাল কিনে ফেলতে পারে,
সে কখনোই বোঝে না— সেই বস্তাটা কাঁধে তোলা কত কষ্টের।
আর যে মানুষটি ঘাম ঝরিয়ে সেই বস্তাটা মাথায় তোলে, সে-ই আবার পারে না একবারে টাকা তুলে তা কিনতে। জীবনের এই অদ্ভুত ভারসাম্য যেন একটি অদৃশ্য দাঁড়িপাল্লা— যেখানে প্রতিটি মানুষের শক্তির পাশে লুকিয়ে থাকে এক বিশাল দুর্বলতা,
আর সক্ষমতার পাশে জন্ম নেয় চুপচাপ এক অভাব।
আল্লাহ কাউকেই সবদিকে পরিপূর্ণ করেন না।
কারো হাতে অর্থ আছে, কিন্তু শান্তি নেই;
কারো ঘরে খাবার আছে, কিন্তু মনের মধ্যে তীব্র একাকিত্ব। কেউ হারিয়ে ফেলে ঘুম, কেউ হারিয়ে ফেলে হাসি।
কেউ সংগ্রামের পাহাড় টেনে নিয়ে চলে, আর কেউ পাওয়ার পরও সুখের ঠিকানা খুঁজে পায় না।
অভাব যেন মানুষের অদৃশ্য সঙ্গী— কখনও তা পেটের, কখনও হৃদয়ের, কখনও স্বপ্নের, কখনও ভালোবাসার। দেখেছ কি?
যে মানুষটি দু’হাতে দান করতে পারে,
সে-ই হয়তো মনের কোণে খুঁজে ফেরে একটি সৎ সঙ্গ; আর যে মানুষটি সামান্যটুকু নিয়েই বাঁচে,
তার চোখে জ্বলে অদ্ভুত শান্তির আলো।
এই পৃথিবীতে তাই কারও জীবনকে দেখে অবাক হওয়ার কিছু নেই।
যার কাছে যা আছে তা-ই তার পরীক্ষা, আর যা নেই তা-ই তার প্রার্থনা।
অভাব কখনো শুধু দারিদ্র্যের নয়—
অভাব কখনো ভালোবাসার,
কখনো স্বীকৃতির, কখনো একটু আশ্রয়ের।
এভাবেই মানুষ বাঁচে— নিজের সামান্যতা লুকিয়ে,
পরের প্রাচুর্য দেখে, আর মনে মনে ভাবতে থাকে—
কবে সে পূর্ণতা পাবে।
অথচ সত্যটা হলো, পূর্ণতা কেবল সৃষ্টিকর্তার, মানুষের নয়। মানুষের জীবনে অভাবই তাকে মানুষ করে,
তাকে বিনয় শেখায়, তাকে শক্ত করে তোলে—
আর জীবনের আসল স্বাদটাও হয়তো সেখানেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories