1. admin@mannanpresstv.com : admin :
বদলে নিতে চাই নিজেকে। -রেহানা খন্দকার - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বদলে নিতে চাই নিজেকে। –রেহানা খন্দকার

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ Time View
আমি মনে হয় নিজেকে বদলে নিয়েছি,দুপুর পেড়িয়ে ধূসর গোধূলি ছুঁয়েছে মন।
আমি আরও বদলে যেতে চাই ঠিক
তোমার মনের মতোন !
ঠিক কতোখানি বদলে গেলে
তোমার মনের মতো হতে পারবো?
ভেঙে চুরমার হয়ে তোমার পাঁচ আঙুলের ভেতর ভাতের লোকমা হতে চাই,ছোট্ট রুটির টুকরো হতে চাই!
তোমার প্রিয় চায়ের পেয়ালা হবো।
অথবা গ্লাস।
বলো!আমি তেমনি বদলে যেতে চাই।
বাঘের নখরে এঁকেছি হরিন শাবকের কাতর চোখ!
শিকারীর জালে আটকে যাওয়া পায়রার মতো,হৃদয়ের কাছাকাছি হোঁচট খাবো।
তোমার বড়শীতে গেঁথে যাওয়া মাছের মতো!
কিংবা তোমার খাঁচায় বাধ্যগত ময়না হবো।
পোষা বিড়াল হবো তোমার পায়ে পায়ে ঘুড়ে বেড়াবো।
তোমার শরীর ঘেঁসে মিউ মিউ শব্দে
আদর নিবো!
রিমোট কন্ট্রোল বাধ্যগত রোবট হবো।
নদীর মতো কতটা বাঁক নিলে তোমার কাছে পৌঁছাতে পারবো?
আর কতোটা অশ্রু ঝরিয়ে নদী হবো?বলো?
আমি তোমার প্রিয় হতে চাই!
গোলাপের পাপড়ি,
সুরভী ছড়ানো কামীনি কিংবা হাস্নাহেনা!
চোখে কাজল খোঁপায় বেলীফুলের মালা কপালে টিপ?
পায়ে নূপুর!
আর কি কি করলে তোমার মনের মতো হবো?
খোলা চুলে বারান্দায় রোদ ছড়িয়ে
বসবো তোমার পাশে।
কতোটা শ্রাবন আঁকলে চোখে, তোমার প্রিয় হবো।
কতোটা নীশি নির্ঘুম কাটালে প্রেমের সংজ্ঞা চিনবো?
বলো! প্রিয় বলো আমাকে?
কতোটা অপ্রেমে কাতর চোখ তোমার হৃদয়ে জায়গা পাবে?
আর কতোটা আঘাতে ক্ষত বিক্ষত হলে তোমার মন ছোঁয়া যাবে?
বলো আমকে!
বলো প্রিয়?
রেখা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD