শেষ বিচারে বিধর্মীরা জাহান্নামে যাবে,
চিরদিনের তরে জীবন সেথায় তারা পাবে।
গুনাহ করা মুসলিমেরা দোযখি ঐ হবে,
দুঃখ–কষ্ট ভীষণতর সইবে তারা সবে।
সেই যাতনা ভয়াবহ অগ্নি গহীন তলে,
মেয়াদ শেষে তবে তারা বের হবে ঠিক দলে।
তার পরেতে বেহেশতটা ঠিক ঠিকানা হবে,
সেখান থেকে কভু তারা বের হবেনা তবে।
জান্নাতিরা জান্নাতে সব করবে আসন পাকা,
আর দোযখে দোযখিদের হবে চির রাখা।
জান্নাতে আর ঐ দোযখের মধ্যে মাঝটা জেনে,
‘মৃত্যু’ নামের দুম্বাকৃতি জবাই হবে এনে।
শব্দ করে বলা হবে— “জান্নাতিরা, শোনো!
তোমাদের ঐ মৃত্যু কভু আর হবেনা কোনো।”
শুনে কথা জান্নাতিরা ভীষণ খুশি হবে,
মহা খুশির আনন্দেতে মাতবে তো উৎসবে।
আবার বলা হবে উচ্চে— “দোযখিরাও, শোনো!
তোমাদেরও মৃত্যু কভু আর হবেনা কোনো।”
শুনে অমনি দোযখিরা কষ্টে ভীষণ জ্বলে,
“কি বিপদে হায় মোরা আজ!” উঠবে কেঁদে বলে।