1. admin@mannanpresstv.com : admin :
ঢাকায় বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের উদ্যোগে জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ঢাকায় বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের উদ্যোগে জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, মান্নান প্রেস টিভি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ০ Time View

বিশেষ প্রতিনিধি, মান্নান প্রেস টিভি | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জাতীয় সাহিত্য সম্মেলন ২০২৬’। গতকাল শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। সকাল ১০টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার।

সম্মেলনের প্রথম পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূর হোসাইন এবং দ্বিতীয় পর্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দৈনিক হক ইনসাফ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ টি এম মমতাজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আবদুল আজিজ, কবি হরিদাস ঠাকুর, লেখক লতিফা জাহান, ‘জাগ্রত ব্যবসায়ী জনতা’র কর্ণধার শিহাব রিফাত আলম রূপম এবং ‘এপার বাংলা ওপার বাংলা’র সভাপতি কবি নজরুল ইসলাম বাঙালি।

বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী, মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ, নির্বাহী পরিচালক গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, পরিচালক অধ্যাপক মিলন রায় ও এবিএম সোহেল রশিদ। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির ঢাকা জেলা, ঢাকা মহানগর, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সম্মেলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অর্ধশতাধিক কবি কবিতা পাঠে অংশ নেন। সাহিত্য আলোচনার পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত গুরু জাকির হোসেন আখের ও কণ্ঠশিল্পী ফেরদৌসী দিনারসহ গুণী শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণকলি ও তার দল মনোজ্ঞ মূকাভিনয় প্রদর্শন করেন।

অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট কবি ও লেখকদের হাতে ‘পোয়েটস্ ক্লাব পুরস্কার’ তুলে দেওয়া হয় এবং আমন্ত্রিত অতিথিদের স্মারক সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD