1. admin@mannanpresstv.com : admin :
মহানগরীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

মহানগরীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি উপস্থিত ছিলেন।

সমাবেশে মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন থানার আমীর, বিভাগীয় সভাপতি ও সহ-সভাপতি, থানা নায়েবে আমীর, থানা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিবৃন্দসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বশীলদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD