1. admin@mannanpresstv.com : admin :
হলদে চাষা ‎_ মামুন অর রশিদ - মান্নান প্রেস টিভি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

হলদে চাষা ‎_ মামুন অর রশিদ

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
‎জীবন রাঙাতে বাস্তবতার ভাগাড়ে,
‎রোজ করেছি কত হলুদের চাষ।
‎অথচ সময়ের সিঁথি বেয়ে বারংবার
‎বিস্মৃতির ঘোরে ঢলে পড়েছে অতীত।
‎অপাংক্তেয় জীবনের গিরিখাতে
‎সূর্যটা আলসেমি করেছে আজীবন,
‎হাভাতে অনুভবের তোড়জোড় ছাড়া
‎শত চেষ্টাতেও দিনমান জোটেনি।
‎কোনো একদিন চাঁদ এসে উঠোন রাঙাবে ভেবে
‎গোধূলির গায়ে হেলে পড়ত যে ক্লান্ত বিকেল,
‎সেও বুঝে গেছে—তা ছিল কেবলই মতিভ্রম।
‎ওপাড়ার মোল্লাবাড়ির ছাদে আহ্লাদে
‎লুটোপুটি খেত কত বাসন্তী গোলাপ,
‎বাতাসে হেলান দিয়ে ইশারায় ডাকত।
‎অথচ নির্ঘুম লাল চোখের স্বপ্ন আর
‎ছুঁতে চাওয়ার আকাঙ্ক্ষার দৌঁড় ছিল
‎শেওলা-পড়া ঝুলবারান্দা অবধি।
‎এমন বেহাল দশা দেখে
‎অপলাপে অগুনতি কচুরি ফুল মুখ টিপে হাসত,
‎কখনোবা ভর্ৎসনা করে যেত শাপলা।
‎অপেক্ষার প্রহরে
‎তুলি হাতে রঙের স্বপ্ন জিইয়ে রাখা জীবন।
‎অবশেষে একান্নতে এসে বুঝল—
‎নিউজপ্রিন্ট কাগজে যে মানচিত্র আঁকা,
‎তা কখনো জলরঙে রাঙানো যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD