1. admin@mannanpresstv.com : admin :
কুবার ছায়ায় প্রশান্তি - মো: জাহাঙ্গীর আলম - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

কুবার ছায়ায় প্রশান্তি — মো: জাহাঙ্গীর আলম

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View
​খাঁটি প্রেমের সুবাস মাখা, রবের অশেষ রহম ধরা,
এই আমি এক পথের পথিক, আজ বসেছি কুবার আঙিনা ছোঁয়া।
তারই শীতল মিনারে আলো, রাতের আঁধার যায় যে ফুরায়,
আহ! কি অনাবিল শান্তি এখানে, প্রাণ যেন তার খুশিতে গড়ায়।
​পবিত্র এই মাটির পরশ, রাসূলের স্মৃতি বহমান,
মনের জমানো মলিনতা দূর করে, দেয় অপার বিশ্বাস ও প্রাণ।
পবিত্র এই মসজিদের কোণে, আমার দু’চোখ অশ্রুসিক্ত,
আমি কৃতজ্ঞ তোমার কাছে, আল্লাহ, ধন্য আমি তোমার নির্দেশে।
​হোক পৃথিবী যতই সুন্দর, থাকুক কত শত মায়া ভরা,
কুবার ছায়ায় কাটানো মুহূর্ত, মোর পরকালের সঞ্চয় হবে ভরা।
এই আশা বুকে নিয়ে বাড়ি ফিরি, শান্তি যেন আজীবন থাকে,
আল্লাহর রহমত চিরদিন আমায়, যেন সবসময় সঠিক পথে রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD