মানুষ তো আশায় আশায় বেঁচে থাকে
আমার এই জীবন তোমায় পাবার
আশায় কেটে যাচ্ছে ।
একটা জীবন এইভাবেই কি শেষ হবে ?
জীবন তো চেয়েছিল তোমাকে দেবার
তোমাকে ভালবেসে দুটি কথা বলার
জীবন তো কেটে যাচ্ছে তোমাকে দেখার
তোমার সাথে দুদন্ড কথা বলার ,
হয়তো ভালবেসে দুটি ভালবাসার
কথা বলতে না পারি, দূর থেকে তো
তোমায় দেখতে পারি,
দুচোখ ভরে তোমাকে দেখে
চোখের তৃপ্তি মেটাতে পারি।
পরিচয় যখন ছিল,বয়স ছিল অল্প
সাক্ষতা আর পুতুলের বিনিময় প্রথা।
বড় হলে তাই হবে আমাদের স্মৃতি
যা আমাদের নিয়ে আসবে কাছাকাছি।
একে অপরকে চেনার, ভাব বিনিময় হবার।
একটা গোটা জীবন কেটে গেল সেই আশায়
তোমাকে দেখার সেই স্মৃতিচিন্হ টুকু নিয়ে
অপেক্ষার প্রহর গুনার।
একটা জীবন কি এইভাবেই
কেটে যাবে অতৃপ্ত ভালবাসা চেনার।