1. admin@mannanpresstv.com : admin :
মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইমন আক্তারকে ফুল দিয়ে বরণ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইমন আক্তারকে ফুল দিয়ে বরণ

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 এম.এ.মান্নান.মান্না: মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইমন আক্তার। একই সঙ্গে বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন এবি সিদ্দিক। তাঁদের দায়িত্ব গ্রহণ ও যোগদান উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, আবদুল মন্নান মনু, মো. সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ।

নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইমন আক্তার এবং নবাগত শিক্ষক এবি সিদ্দিককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, মনিপুর ও রামদেবপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডবাসী এবং প্রবাসী ফোরামের পক্ষ থেকেও তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নবাগত শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD