1. admin@mannanpresstv.com : admin :
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন - মান্নান প্রেস টিভি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকায় তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, যারা অগ্নিসংযোগ করেছে, তারা আড়ানী কিংবা আশপাশের এলাকার বাসিন্দা বলে মনে হয়নি। তাদের সবাইকে বহিরাগত বলে ধারণা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারিও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাড়িটিতে আর কেউ বসবাস করেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD