বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা প্রতিনিধি:
মা শুধু একটি শব্দ নয়, মা হলো ভালোবাসা, সাহিত্য, সংস্কৃতি ও মানবতার চিরন্তন প্রেরণা। মাকে ঘিরে লেখা প্রতিটি শব্দই হৃদয়ের গভীরতম শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মায়ের প্রতি আজীবন ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মায়ের কথা সাহিত্য উৎসব ও মাকে নিবেদিত কবিতা আড্ডা ২০২৬’।
আজ (২৬ নভেম্বর ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটরিয়ামে ‘মায়ের কথা সাহিত্য পরিষদ’-এর উদ্যোগে বর্ণিল এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ‘মা জননী’কে ‘রত্নগর্ভা’ সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ নাজিমউদ্দিন আল-আজাদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রযোজক ছটকু আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মন্তাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ডেসটিনির ব্যবস্থাপনা সম্পাদক ও নতুন আলো সাহিত্য পরিষদের উপদেষ্টা মো. আবুল হাছান, সাবেক ওসি ও লেখক ফজলে কাদের সোহেল, কবি ও দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক শ্যামল কুমার রায়, লেখক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, কবি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাসিনা মমতাজ, বিশিষ্ট শিল্পপতি প্রিন্সিপাল শফিকুল ইসলাম, কবি ও সম্পাদক আক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যপ্রেমী মো. মনিরুল ইসলাম, যক্ষ্মা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইভা হামিদ এবং অভিনেত্রী ভাবনাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ের কথা সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক কামাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি. এম. এরশাদ, কবি ও সংগঠক লিটন সিদ্দিকী এবং মায়ের কথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি, বাচিকশিল্পী, উপস্থাপিকা ও চিকিৎসক সৈয়দা হাবিবা মুস্তারীন (চমন)।
মাকে কেন্দ্র করে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এই আয়োজন উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে উৎসবটি এক অনন্য সাহিত্যিক মিলনমেলায় পরিণত হয়।
মা জননীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের এই আয়োজন সাহিত্য ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।