কবি তাহেরা খাতুন এর কবিতা // তোমার জন্য
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ১৮ জুলাই, ২০২২
-
১৮৪
Time View
যে কাজলে তোমার নাম
ডাগর আঁখিতে
সে কাজল চাইনা ধুতে
চোখের জলেতে।
প্রাণে সুখের বন্যা নামে
তোমার হাসিতে
সে হাসি চাইনা মলিন
অন্যের কথাতে।
সুখ-দুঃখের সাথী মোরা
রব জনম জনম
মাঝে কেন আসে বাঁধা
নেই কি তার শরম।
তোমার জন্য লিখি গান
গল্প কবিতা
সেই গল্পের নায়ক তুমিই
সুখের বারতা।
তুমি আমার জীবন সাথী
করো অবহেলা
তবুও আমি আছি তোমারি
ভাসিয়ে প্রেমের ভেলা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category