সাম্প্রতিক
জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি রাববানী সরকার এর কবিতা // মতান্তর

এম.এ.মান্নান.মান্না / ৩৫১ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২

কোনো নারী যখন খবরে শিরোনাম হয়, চমকে উঠি,
নিশ্চয় ধর্ষণের শিকার হয়েছে,
অথবা নিগৃহীত হয়েছে সামাজিক বিচারে,
এমনটাই তো প্রত্যহ ঘটছে আমাদের চারপাশে।
মাতৃত্ব বিবেচনায় বিবেক তখন খড়্গ তোলে
তথাকথিত পুরুষত্বের ঘাড়ে —-
স্বাভাবিক, খুব স্বাভাবিক ! যদি দেখতাম
আমার বোন বখাটেদের লালসার শিকার হয়েছে
তাহলে নিশ্চয় আমিও অবলীলায় আইন ভাঙতাম।
তবে এখন অনেকটা দিন পালটে গেছে নারীদের —–
প্রগতির দৌড়তি বারান্দায় স্বাচ্ছন্দ্য বিচরণ তাদের,
রাজনীতির পাঠ থেকে শুরু করে অভিনয়
সংগীত থেকে নেতাদের আসরে মুজরা খাটা,
রূপের ফাঁদে ফেলে মোহগ্রস্ত পুরুষের নাককাটা,
মোটামুটি বলা যায়, সর্বত্রই এরা প্রতিভাময়ী।
ধনলিপ্সায় গৃধিনী, আছে ক্ষমতার দোর্দণ্ডপ্রতাপ,
প্রতিমন্ত্রী তো কোন ছার, আমলা বন্দি পকেটে
ফুল-মন্ত্রীও বাঁধা থাকে এদের আঁচলের শক্ত গিঁটে।
নারীকে সম্মান করি, নারীমুক্তির স্বপক্ষে কথা বলি
কিন্তু মাঝেমধ্যে চরম নারীবিদ্বেষী হয়ে উঠি —
করুণার বদলে মুখভর্তি থুতুতে ছিটিয়ে দিই
প্রচণ্ড ঘৃণার অভিব্যক্তি,
যখন ইদানীন্তন খবরের শিরোনামে থাকা
সবলা নারীদের নিয়ে ভাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories