কবি সৈয়দুল ইসলাম এর কবিতা // শরৎ রাণী
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
-
২১৭
Time View
শরৎ সকাল ঘাসের ডগায়
শিশির বিন্দু জল,
রোদের আলোয় হিরকের ন্যায়
করে যে জ্বলজ্বল।
পদ্ম ফোটে দীঘির জলে
জাগায় শিহরণ,
শেফালিরও মৌ মৌ গন্ধ
কেড়ে নেয় যে মন।
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
তাই-না দেখে নীল পরীরা
নিত্য করে খেলা।
দখিনা হাওয়াতে দোলে
সাদা কাশের ফুল,
প্রাণটা যেনো ফিরে পায়
নদীরও দুই কুল।
নীল আকাশে তারার মেলা
মিটিমিটি জ্বলে,
শরৎ রাণী সবার প্রিয়
রূপোলীলাই বলে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category