সাম্প্রতিক
জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
Jago Banglaবুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি আব্দুল মান্নান এর কবিতা // বন্ধ আদান প্রদান

অনলাইন ডেস্ক / ৫২৩ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

জীবনটা তো টলমলে,
কচুঁ পাতার পানি।
একটুখানি টোকা দিলে,
গড়িয়ে পড়ে জানি।।
তাই তো কবির কথা মত,
করো-না হাহাকার।।
ধন-দৌলত টাকা কড়ি,
তোর সকলি বেকার।।
সে আর করবে না কোন,
কুশল বিনিময়,
আদান-প্রদান বন্ধ করিয়া,
অনন্ত সময়।।
যে জন পরপাড়ের যাত্রী,
কাটায় আধাঁর ঘরে রাত্রি।।
সকল বন্ধন ছিন্ন করিয়া,
কাটায় সময় শুধু একাকী।।
ধরণীর সকল সঞ্চয় ত্যাগি
এক-বার ওপারে গেলে,
সে-দেয়না চিঠি কোন দিন‌ও
ওপারের বাসিন্দা হলে।
এপার থেকে কেহ তাহার,
নেয়না কোন খোঁজ।
ভালো মন্দে যে’জন সবার,
খবর নিতেন রোজ।।
ডাক পিয়ন নাই,নাই ডাকঘর,
চিঠি বিলায় কে?
খবরের নাই আদান-প্রদান,
ওপাড় দেশেতে।।
সূর্যি মামা দেয়না দেখা,নেই-
চন্দ্রিমা নেই পূর্ণিমা-রাত।
অনন্তকাল অমাবস্যা নেইকো-
দিবা, নেই যে সুপ্রভাত।।
জ্বলে না গৃহে সন্ধ্যাবাতি,
গহীন কালো আঁধার রাতী,
কেবল হলো তাঁহার সাথী,
আধার ঘরেই তাঁর বসতি।
বিরানভূমে একা বাস তার,
শুধুই অন্ধকার।
সঙ্গীবিহীন ভোগবিলাস-হীন
কে-দেয় তাঁর আহার?


আপনার মতামত লিখুন :

One response to “কবি আব্দুল মান্নান এর কবিতা // বন্ধ আদান প্রদান”

  1. আব্দুল মান্নান says:

    অফুরন্ত আন্তরিক ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন, সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার লেখা কবিতা টি প্রকাশ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories