সাম্প্রতিক
মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিবমায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরবেলা

এম.এ.মান্নান.মান্না / ২৫৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

প্রতাপ মণ্ডল
তুই এলি শিশির পাড়িয়ে অঘ্রাণে, যখন হেমন্তের শেষবেলা
আকাশটা কুয়াশায় মাখামাখি, কখনো মেঘ-রোদ্দুর খেলা,
পৌষের বেলা শুরু হতে বেশী নেই দেরী
মেঘেদের জটলা, বৃষ্টি আসুক এলোপাথারি
তুই আমি ভিজবো, আয় না, আজ খুঁজে নিই কিশোরবেলা।
মাঠে মাঠে সোনালী ধান, উড়ে যায় কত পরিযায়ী পাখি
চল ফড়িং ধরি, ওই দেখ সবুজের মাঝে হলুদের উঁকি,
জীবন এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে
কেমন আছিস ইচ্ছে করে জানতে!
আমার দিন কাটে খুব ব্যস্ততায়, অবসরে কবিতা লিখি।
মনে আছে তোর? নদীর ধার ধরে এঁকেবেঁকে কত ছোটা
তোর সাথে হারতাম বারবার, কত দিতিস আমায় খোঁটা
কিশোর প্রেমটা আর হলো না গাঢ়
“এমনি করে তুমি চলে যেতে পারো!”
চিঠিতে লিখেছিলিস, আমার চোখে সেদিন অশ্রু কয়েকফোঁটা।
শুধু হারিয়ে ফেলেছি তুইটাকে, তোর স্মৃতি একটাও হারাইনি
দিগন্তরেখা বরাবর ছুটেছি, মাটির সাথে আকাশের কানাকানি
সাঁকোর নিচে পা ঝুলিয়ে দুলিয়েছি কত
জানিস! বুকটায় এখনো আছে একটা ক্ষত
মাঝে মাঝে তুইও কি আমার কথা ভাবিস! কি জানি….!
এখনো সর্ষে ক্ষেতে হলুদ ফুলগুলো ফোটে? তুই চুলে পরিস?
তোকে পাগলী বলে খ্যাপাতাম, তুই কত গালাগালি দিতিস!
এখনো কি তেমন করেই বেণী বাঁধিস?
আমি তোকে বলতাম, কি লাগছে! ইস!
খুব মনে পড়ে তোকে, এ মনেই তুই চিরকাল বাঁধা আছিস।
যেখানে আছিস, যেমন আছিস, তুই খুউব ভালো থাকিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories