কাজী নাছিমা সাথী
নীরব কান্না অঝরে ঝরে পড়ে
কারো বাঁধায় বুঝ মানে না
হৃদয়ের কষ্ট হৃদয়ে ই রয়ে যায়
কারো হৃদয়ে তাঁর দাগ কাটে না।
হৃদয়ের দহন জ্বালা কেউ দেখে না
রাগ-জেদ-অভিমানে লাভ হয় না
নীরব চোখের ভাষা কেউ বুঝে না
যার জন্য কাঁদে হৃদয় সে বুঝে না ।
এখন নীরব কান্না আর ঝরে না
পাথর চোখের কান্না,, কেউ দেখে না
এই কান্নায়,,পাষাণের হৃদয় টলে না
যার জন্য কাঁদে হৃদয়,,সে কভু বুঝে না।
তাই তো এখন শুকিয়েছে চোখের জল
আঘাতে আঘাতে বৃদ্ধি পেয়েছে মনোবল।
কারো ভালো মন্দ এখন পরোয়া করি না ,,
কারো আঘাতে-ই আর কষ্ট হয় না !!