গরম গরম লাগে চরম
উলুটপালুট কিছু হলে
লাগে তখন অনেক সরম.
হারাইলে তাল খেতে হয় গাল
মরিচ কিন্তু লাল খেতে অনেক ঝাল
নেতা পালায় অনেক সময়
রেখে পঙ্গপাল.
রংধনুর ঝলসানি হতে পারে নকল
বুজের বুজ পেলে হয়তো
হতে পার সফল।
খাল কেটে কুমির আনা
গুনিজনে কয়
চোরের মনে পুলিশ পুলিশ
নিজেরই লাগে ভয়।
নয় ছয় চল-চাতুরী
অতি উৎসাহী অর্থ পাতকী
শাক দিয়ে মাছ ডেকে
পায়খানাকে ভাবে ঘি।
অতি লোভে লতি গিলে
হাতিয়ে নিতে কড়ি
পাতি নেতার ধানাইপানাই
খোয়ায় চরণ খড়ি।