তোমার কোলে মাথা রেখে —মহসীন আহমেদ
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
-
৩২০
Time View
আমি কি আর ঘুমাবো?
ঘুম পারানির রাতের গান
আরকি আমি শুনবো?
হারিয়েছ তুমি কোন গগণে
আমায় রেখে এ ভূবনে?
আজও তোমায় আমি দেখি
গভীর ঘোর স্বপ্নে।
এমন হবার কথা কিগো
বলো কখনো ছিলো?
পরনা সারল্য সুযোগ নিয়ে
আমায় ফাঁকি দিলো।
সেকি আছে এখন মহাসুখে
স্বর্গের রাজপুরীতে?
সুখপাখিটা কিন্তু হৃদয়ে থাকে
থাকে না ঝুঁড়িতে।
আঁচল ধরার অধিকার দিয়ে
যেদিন নিলে কেড়ে
সেদিনই ইচ্ছে ছিলো যাই
এই পৃথিবীটা ছেড়ে।
আমি পারিনি হতে সফল
সবই গেলো বিফল
জীবন খাতা লেখতে গিয়ে
মিলেনি যোগফল।
হোমনা-কুমিল্লা
২৮/০১/২০২৪
Please Share This Post in Your Social Media
More News Of This Category